এসেছে নতুন করোনা ভাইরাস
এসেছে নতুন করোনা ভাইরাস
বেশির ভাগ দেশ করোনা সংক্রমণ সংক্রান্ত খবর না জানানোয় হতাশা প্রকাশ করে টেড্রস আদহানম গেব্রেসুস বলেন, ‘‘ এ কারণে আমরা এই মুহূর্তে কোভিড-১৯-এর কারণে মোট কতজন মারা গেছেন তা বলতে পারছি না৷''
বুধবারর ডাব্লিউএইচও জানায়, কোভিড-১৯-এর প্রকোপ অনেক কমে গেলেও করোনার বিদায়ের লক্ষণ দেখা যাচ্ছে না৷ বরং ইতিমধ্যে চলে এসেছে নতুন ভ্যারিয়েন্ট৷ ডাব্লিউএইচও নতুন ইজি.৫ ভ্যারিয়েন্টের নাম দিয়েছে, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট'৷
বিবৃতিতে ডাব্লিউএইচও জানায়, নতুন রূপে আসা এই করোনা যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় বেশ দ্রুত ছড়াচ্ছে৷ করোনা পরীক্ষা করা ১৭% মানুষের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে৷
তবে বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত পাওয়া তথ্যের আলোকে ধারণা করা যায়, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' সারা বিশ্বে মহাতঙ্ক ছড়ানো কোভিড-১৯-এর মতো বিপজ্জনক নয়, জনস্বাস্থ্যে বড় ধরনের হুমকি হয়ে ওঠাার আশঙ্কাও অনেক কম৷
কম বিপজ্জনক হলেও ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট'-কে অবশ্য খাটো করে দেখছে না যুক্তরাষ্ট্র৷ ইতিমধ্যে এর টিকা বাজারে নিয়ে আসার কাজ শুরু হয়েছে৷ যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র পরিচালক ড. ম্যান্ডি কোহেন জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকেই ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট'-এর টিকা চলে আসতে পারে৷

Comments
Post a Comment